ঢাকা |
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ৫, ২০২০
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর পকুয়ায় যুব সমাজের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও দিনমজুর অসহায়-সুবিধা বঞ্চিতদের মাঝে ২য় বার ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে উত্তর পকুয়া যুব সমাজের সদস্যরা উত্তর পকুয়া ও দৌলতপুর গ্রামের ১০০ জন কর্মহীন দিনমজুর ও শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে উত্তর পকুয়া যুব সমাজ শুরু থেকে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে। কর্মহীন যে সকল মানুষ কাজ না পেয়ে অসহায় হয়ে পড়েছে তাদের মাঝে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যুব সমাজের সদস্যরা জানান,
আমরা আমাদের গ্রামের প্রবাসীদের সাহায্যের মাধ্যমে দ্বিতীয় বারের মতো দুস্থ ও কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। আমরা জন প্রতি ১০ কেজি চাল,২ কেজি আলু,২লিটার তেল,২ কেজি পিয়াজ,২ কেজি ময়দা,২ কেজি চিনি বিতরণ করছি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উত্তর পকুয়া সমাজের উপদেষ্টা মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পংকি, সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক মাওঃ আব্দুন নুর,ফ্রান্স প্রবাসী খয়রুল ইসলাম, আজাদ আহমদ ও সময়চিত্রের বড়লেখা সংবাদদাতা সাদেক আহমদ প্রমুখ ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।