উত্তপ্ত বিয়ানীবাজার: সাত্তার শপিং কমপ্লেক্সে দোকান ভাংচুর।। অাহত -৪

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৭

উত্তপ্ত বিয়ানীবাজার: সাত্তার শপিং কমপ্লেক্সে দোকান ভাংচুর।। অাহত -৪
বিয়ানীবাজার প্রতিনিধি ঃ
বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে সিএনজি অটোরিকশা শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের সময় পৌরশহরের হাজী অাব্দুস সাত্তার শপিং কমপ্লেক্সের অনামিকা ফ্যাশনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
এসময় দোকান কর্মচারী রুমেল অাহমদ(২৫) সহ সিএনজি ও পথচারী অাহত হয়েছেন
জানা যায়, সিএনজি শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে দায়ের কোপে গুরুতর অাহত অবস্থায় মার্কেটে অাশ্রয় নিতে অাসলে উপর পক্ষ থাকে দাওয়া করে এসে দোকানে হামলা চালায়।
এসময় মার্কেটের অনামিকা ফ্যাশনের ফ্যশন ঢল, কাচের গ্লাস ভাংচুর করা হয়। এসময় দোকানের কর্মচারী রুমেল অাহমদের উপরও হামলা চালায় তারা।

এই সংবাদটি 435 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ