ঈশ্বরদীতে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

ঈশ্বরদীতে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু

রাজশাহী বিভাগীয় চীফ:
পাবনার ঈশ্বরদী উপজেলায় আজব লাল যাদব (৬০) নামের এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার সঠিক ঠিকানা পাওয়া যায়নি। নিহত যাদব ভারতের রাম বিলাস যাদবের ছেলে।
রবিবার (০৭ মে) ভোরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘ঈশ্বরদীর ধুলটি রশিদ ওয়েল মিলে চাকরি করতেন যাদব। ২০১৬ সালের অক্টোবর মাসে যাদব চাকরি ছেড়ে দেন। কিন্তু স্থানীয়রা সেখানেই তাকে কর্মরত দেখতে পেয়েছেন।’
তিনি জানান, ‘শনিবার দিবাগত রাতে যাদব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কে বা কারা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। রবিবার (০৭ মে) ভোরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
বিষপানে অথবা অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সঠিক কারণ উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ওসি জানান।
স্থানীয়রা জানান, ‘মিলের পাশেই জনৈক এক মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে স্থানীয়ভাবে নানা রকমের গুঞ্জন রয়েছে। কেউ বলছেন মহিলার সাথে তার বিয়ে হয়েছিল আবার কেউ বলছে তার সাথে অবৈধ সম্পর্ক ছিল।’
তবে ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি 687 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ