ঢাকা |
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
ঈশ্বরদীর প্রায় দু’শতাধিক নারী-পুরুষ,যুবক-যুবতি জঙ্গি বিরোধী শপথ গ্রহণ করেছে। বুধবার সকালে জয়নগরের মনিরের খামারে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আয়োজিত জঙ্গি বিরোধী প্রচারণা ও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সদস্য ও এলাকাবাসীরা শপথ গ্রহণ করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ,ওসি আব্দুল হাই তালুকদার,সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ আক্তার পান্না,রাষ্ট্রীয় পদক প্রাপ্ত সবজি চাষী কফি বারী । যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোরশেদ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,খামার মালিক মনির হোসেন,রেজা প্রামাণিক,সিএস রবিউল আলম ফারুক ও সিএস আফতাব হোসেন। প্রধান অতিথি মখলেছুর রহমান মিন্টু বলেন,জঙ্গিবাদ দেশ থেকে শুরু করে সারা বিশ্বের শান্তি বিনষ্ট করছে। ইহুদের টাকা নিয়ে ধর্মের নামে মানুষ হত্যা ও ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তিনি ঈশ্বরদী এলাকায় মহিলাদের তালিম পার্টি ও মাদক বিক্রেতাদের ধরিয়ে দিতে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সাহায্য করার অনুরোধ করেন। বক্তাদের জঙ্গি ও মাদক বিরোধী বক্তব্য শুনে এবং সহযোগিতার আশ্বাস পেয়ে প্রায় দু’শতাধিক নারী-পুরুষ,যুবক-যুবতি জঙ্গি বিরোধী শপথ গ্রহণ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।