ঢাকা |
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ১৯, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
কাল বৈশাখী ঝড়ে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় লিচুর বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে।
বুধবার (১৭ মে) রাতে উপজেলা দুটির বিভিন্ন গ্রামের উপর দিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শিলা বৃষ্টি ও ঝড়ের আঘাতে আধা পাকা লিচু ফেঁটে গেছে। গাছ উপড়ে গেছে। ঝরে পড়েছে হাজার হাজার লিচু।
ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কৃষি বিভাগ।
ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের লিচু চাষি ফকরুল ইসলাম বলেন, পরপর দুইবার কালবৈশাখী ঝড়ে আমাদের গ্রামের সব বাগানের লিচু ঝড়ে গেছে। ঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কারণেও লিচু ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে।
“এই মৌসুমী ফল বিক্রি করে আমাদের অনেকের সংসার চলে। এখন কীভাবে এই ক্ষতি পুষিয়ে নেব বুঝে উঠতে পারছি না।”
পাকশী গ্রামের রাসেল হোসেন বলেন, “লাভের আশায় ব্যাংক থেকে লোন নিয়ে ১০টি বাগান কিনেছিলাম। আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।