ঢাকা |
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৭
রাজধানীর বিজিএমইএ হেলথ ক্লিনিকের ‘ফ্যামিলি মেডিসিন’ বিশেষজ্ঞ ডা. লিন্ডা এস. সমদ্দার ঈদের দিনে সঠিক পরিমাণে ও সঠিকভাবে খাবার খাওয়া সম্পর্কে পরামর্শ দেন।
তিনি বলেন, “আনন্দের এদিন কেউ ঠিকঠাক নিয়ম মানতে চায় না, আর খাবার বিষয়ে তো একেবারেই না। কিন্তু তারপরও সুস্থ থাকার জন্য সাধারণ কিছু নিয়ম মেলে চলা প্রয়োজন।
ঈদের দিন সকাল শুরু হয় মিষ্টি খাবার দিয়ে অর্থাৎ শর্করা। সারাদিন থাকে নানান রকমের মজাদার ও মসলাদার খাবারের আয়োজন। দীর্ঘদিন এক ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়ায় হঠাৎ করে বেশি মিষ্টি ও মসলাদার খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
পরিমিত খাবার না খাওয়ার কারণে অনেকেরই উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া ও ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়।
দিনের প্রধান খাবারগুলোর মাঝে চার থেকে পাঁচ ঘন্টা বিরতি রাখার পরামর্শ দেন ডা. লিন্ডা। এই খাদ্য বিরতির মাঝে হালকা খাবার খাওয়া যেতে পারে।
তিনি বলেন “একবারে অতিরিক্ত মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খাওয়া ঠিক নয়। অল্প অল্প করে দিনে কয়েকবারে মিষ্টিজাতীয় খাবার খেতে পারেন।”
ঈদের দিন অতিথি ও পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাওয়া হয়। ফলে আড্ডা জমে বেশ। তবে মনে রাখতে হবে, খাওয়ার সময় বেশি কথা বলা বা হাসাহাসি করা ঠিক নয়। খেতে বসে একটু অসাবধানতার কারণে শ্বাসনালীতে খাবার ঢুকে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানান ডা. লিন্ডা।
খাবার খাওয়ার সময় ভালোমতো চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি। তাছাড়া ঈদের দিনে গুরুপাক খাবার খাওয়া হয় বেশি তাই দ্রুত হজমে সাহায্য করে এমন খাবার যেমন- টক দই, সালাদ, লেবু ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।
ডা. লিন্ডা আরও পরামর্শ দেন, ঈদের দিন মজার খাবারের পাশাপাশি জলীয় খাবার ও তাজা ফল খাওয়া শরীরের পক্ষে ভালো। এতে খাবার হজম হবে তাড়াতাড়ি এবং শরীরও সুস্থ থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।