ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নিজ বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুপুর সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ময়নুল হক সময় চিত্র কে এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি

এই সংবাদটি 741 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ