ঢাকা |
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৬
দেশের কোথাও শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আব্দুল জলিল।
শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাস গণনা শুরু হবে রোববার (৪ সেপ্টেম্বর)। এ হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর (১০ জিলকদ) মঙ্গলবার দেশে ঈদুল আজহা পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সভা শেষে ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৭ সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি।
এবার ঈদে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।