ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কমলাপুরে দীর্ঘ লাইন

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কমলাপুরে দীর্ঘ লাইন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় ১৭ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

ঈদের টিকিট বিক্রি শুরুর দিন ভোরে কমলাপুরে গিয়ে দেখা যায় যাত্রীদের ভিড়। টিকিটের প্রত্যাশায় বিভিন্ন রুটের যাত্রীরা রাত থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও অনেকে রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

আজ ১৭ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। ৯ আগস্ট ১৮ আগস্টের, ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের ও ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে। ১৫ আগস্ট ২৪ আগস্টের, ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের ও ১৯ আগস্ট ২৮ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ।

ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে একযোগে টিকিট দেয়া শুরু হয় বলে রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে (টিকিট থাকা সাপেক্ষে) বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অতিরিক্ত যাত্রী বহনে সাত জোড়া (১৪টি ট্রেন) বিশেষ ট্রেন ও ১৫০টি যাত্রীবাহী বাড়তি বগি প্রস্তুত করা হচ্ছে রেলওয়ে পাহাড়তলী ও সৈয়দপুর ওয়ার্কশপে।

তবে গত ২৯ জুলাই কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশে টানা কয়েক দিনের অস্থিতিশীল পরিবেশের কারণে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এই সংবাদটি 534 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ