ঢাকা |
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৭
জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় ২০ দিন পূর্বে তিনি এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন।
তিনি বলেন, ২০ দিন হল আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত। ৩ দিনের মাথায় আমি অজ্ঞান হয়ে যাই। আমাকে দ্রুত মগবাজারের ইসলামীয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে সবরকম পরীক্ষা-নীরিক্ষার পর অন্য কোনো সমস্যা নেই বলে নিশ্চিত হই।
চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর তিনি শারীরিকভাবে খুবই দুর্বলতা অনুভব করছেন। এছাড়া শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে বলে জানিয়েছেন।
ঈদ কেমন গেল জানতে চাইলে তিনি বলেন, ঈদ ভালোই কেটেছে। তবে ব্যথার কারণে খুব একটা বাইরে বের হতে পারিনি।
দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।