ঢাকা |
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ২২, ২০১৬
সৌদি আরবে স্থানীয় এক মসজিদের ইমাম ও কয়েকজন মুসলমানের উদারতা দেখে ইসলাম গ্রহণ করলেন নয়জন চীনা নাগরিক।
মসজিদের ইমাম ড. ওয়ালিদ আজাজি বলেন, তারা কয়েকজন চীনা শ্রমিককে মসজিদের পাশে কার্টনের মধ্যে ঘুমাতে দেখেন।
পরে কয়েকজন মুসলিমের সহযোগিতায় ওই শ্রমিকদের মসজিদের বাগানের পাশে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেন মসজিদের ইমাম।
অমুসলিম হওয়ায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে এমনটা ভেবে ভয়ে ছিলেন ওই শ্রমিকরা। কিন্তু তাদের সঙ্গে সম্পূর্ণ মানবিক আচরণ করা হলে তারা বিস্মিত হন।
এছাড়া ওই ইমাম শ্রমিকদেরকে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা এবং দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যান।
ইমাম ড. আজাজি জানান, নয় মাসের বেতন না পেয়ে এবং দুর্ব্যবহারের কারণে ওই শ্রমিকরা তাদের কোম্পানি ছেড়ে আসেন। এতে সৌদি আরবের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।
তবে ইমাম ও অন্য মুসলমানদের আচরণে ওই শ্রমিকদের ভুল ধারণা দূর হয়ে যায়। তাদের কাছে ইসলামের সঠিক মর্মকথা এবং সত্যিকার মুসলমানের চরিত্র তুলে ধরেন ইমাম।
শেষ পর্যন্ত মুসলমানদের হৃদ্যতাপূর্ণ আচরণে সন্তুষ্ঠ হয়ে ওই নয় চীনা শ্রমিক ইসলাম গ্রহণ করেন। তারা শুক্রবার প্রথম জুমা আদায় শেষে দেশে ফিরে যাবেন বলে জানান।
তাদের একজন বলেন, ‘আমরা খুব শিগগিরই আমাদের দেশে ফিরে যাচ্ছি। কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি নতুন ধর্ম এবং ওই মহান মানুষগুলোর কিছু মধুর স্মৃতি যারা তাদের ভালো আচরণ, হৃদ্যতা ও ভদ্র ব্যবহারে এই মহান ধর্মের আলোয় আমাদের আলোকিত করেছেন।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।