ঢাকা |
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
স্টাফ রিপোর্টার: বড়লেখা উপজেলার ইটাউরি গ্রামবাসীর সংগঠন লন্ডনস্থ ‘ইটাউরি হেল্পিং হেন্ডস্ ইউকে’র উদ্যোগে বৃত্তি বিতরণ করা হয়েছে।

২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় ইটাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন মেধাবী ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি বিতরণ করা হয় ।
গ্রামের বিশিষ্ঠ মুরব্বী হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও ফরিদুল ইসলাম জাবরুলের সঞ্চালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইটাউরি হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসন,

ইটাউরি গ্রামের কৃতি সন্তান কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন, লন্ডন প্রবাসী মাতাবুর রহমান, ইটাউরি হাজী ইউনুছ মিয়া মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ইটাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াহিদুল হক এপলু, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাবলু মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. ফয়জুল হক শিমুল, ১নং ওয়ার্ড ইউপি সদস্য সাজু আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আহমদ সিদ্দীক সাইরাস, আব্দুল করিম, শিক্ষানুরাগী সৈয়দ আব্দুর রহিম উনু ।



রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।