ইউ.পি নির্বাচন: আব্দুল হক আক্তার লাউতা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চান।

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৬

ইউ.পি নির্বাচন: আব্দুল হক আক্তার লাউতা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চান।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার উপজেলার সকল ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে তৃনমুল থেকে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা কে কি ভাবছেন এ নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন তৈরী করেছেন- মিছবাহ উদ্দিন।

লাউতা ইউনিয়নের ছাত্রদল সভাপতি আব্দুল হক আক্তার দলীয় প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হতে চান। সেজন্য তিনি প্রচার – প্রচারণা গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি তিনি উক্ত ইউনিয়নের কৃতি সন্তান হিসাবে বিভিন্ন সমাজসেবা মুলক কাজে অংশ গ্রহন করে থাকেন। ইউনিয়নের গরীব, দুঃখী , মেহনতী মানুষের সেবা কিভাবে করা যায় এ চিন্তা নিয়ে রাজনীতি করেন। সময়চিত্রের সাথে আলাপ কালে বলেন-আমি এবার আমার ই্উনিয়নের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসাবে রুপান্তরিত করতে চাই। সে লক্ষ্যে আমি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশ গ্রহণ করতে চাই। আমার ইচ্ছার কথা  সংগঠনের দায়িত্বশীলদেরকে জানিয়েছি এবং কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিবে এবং ধানের শীষ প্রতীক নিয়ে আমি প্রার্থী হবো। সকল পর্যায়ের নেতা কর্মীদের যথাযথ মূল্যায়ন করে সংগঠনকে  এগিয়ে নিতে চাই। আমি সকলের দোয়া প্রার্থী।

এই সংবাদটি 821 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ