ঢাকা |
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক ইউপি সদস্যের ধর্ষণের শিকার হয়ে ৪ মাসের অন্ত:স্বত্তা হয়ে পড়েছে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রী। এ ব্যাপারে ধর্ষিতার পরিবার থানায় মামলা করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার দক্ষিণ বাঁশজানী গ্রামের মেয়ে ও দক্ষিণ বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী ৪ মাস আগে স্কুল থেকে একা বাড়ি ফিরছিল। এ সুযোগে ওই বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও পাথরডুবি ইউপি সদস্য আজিবর রহমান (৪৫) তাকে জোর করে বাড়িতে নিয়ে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করে। এসময় ঘটনাটি প্রকাশ না করার জন্য তাকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।
সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজনের চাপে সে ঘটনাটি প্রকাশ করে। পরে ডাক্তারী পরীক্ষায় সে ৪ মাসের অন্ত:স্বত্তা বলে জানা যায়। ঘটনাটি প্রকাশ হলে আজিজবর রহমান ধর্ষিতাকে ক্লিনিকে নিয়ে গর্ভপাত করাতে মেয়ের পরিবারকে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানিয়ে গত বৃহস্পতিবার ধর্ষিতার বড়ভাই জহুরুল হক বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় আজিবর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ভুরুঙ্গামারী থানা ওসি লতিফুল ইসলাম বলেন, আসামী পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।