ইউপি নির্বাচন -২০১৬ বিয়ানীবাজারে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, মে ২০, ২০১৬

ইউপি নির্বাচন -২০১৬ বিয়ানীবাজারে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ
মুকিত মুহাম্মদ, বিয়ানীবাজারঃ আগামী ৪জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নের প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। ২০ মে শুক্রবার দুপুর থেকেই স্ব স্ব ইউনিয়নের প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রতিক বরাদ্দ দেন। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও জাসদ এর প্রার্থীদের মধ্যে দলীয় প্রতিক বরাদ্দ থাকায় এসময় তাদের দেখা যায়নি। তবে চেয়ারম্যান পদে দলীয় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রতিক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল উপজেলা চত্বরে। যে সকল প্রতিকে একাধিক প্রার্থীর পছন্দের তালিকায় ছিল সেসকল প্রতিক বরাদ্দ লটারীর মাধ্যমে নিষ্পত্তি হয়। প্রতিক বরাদ্দ পাওয়া উল্লাসিত প্রার্থীরা আচরণ বিধি লংঘন করে এদিনও উপজেলা চত্বর ও পৌর শহরে প্রকাশ্য মিছিল ও শোডাউন করে। মনোনয়ন পত্র জমা দানের দিন থেকেই উপজেলা জুড়ে বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লংঘন করে চললেও সংশ্লিষ্ট প্রশাসন এখনো নিরব ভূমিকা পালন করছে।
রিটার্নিং কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আগামী ৪জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে নিবন্ধিত ৫টি রাজনৈতিক সংগঠনের দলীয় ২৬ জন প্রার্থী ছাড়াও অনিবন্ধিত রাজনৈতিক সংগঠন সমর্থিত স্বতন্ত্র বিভিন্ন দলের বিদ্রোহী স্বতন্ত্র ও সাধারণ স্বতন্ত্র মোট ২২ জন। ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিক বরাদ্দ পাওয়া ৪৮ জন প্রার্থীর মধ্যে,
১নং আলী নগর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নজরুল ইসলাম জায়গীরদার (নৌকা) ও বিএনপির দলীয় প্রার্থী মামুনুর রশীদ মামুন (ধানের শীষ)। ২নং চারখাই ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মাহমদ আলী (নৌকা), জামায়াত সমর্থিত আমির হোসেন চৌধুরী (চশমা), হোসেন মুরাদ চৌধূরী (আনারস)।
৩নং দুবাগ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আবদুস সালাম (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী নুরুল কিবরিয়া (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নাজিম উদ্দিন (আনারস), জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম (খেজুর গাছ)। ৪নং শেওলা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী জহুর উদ্দিন (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী আকতার খান জাহেদ (ধানের শীষ), জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল হামিদ (খেজুর গাছ), শাকিল হোসেন (আনারস), জাসদের প্রার্থী আহমদ আব্দুল হাই (মশাল)।
৫ নং কুড়ার বাজার ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হাজী মাহমদ আলী (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী আবু তাহের (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী আলকাছ আলী (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান (আনারস), আসলাম আহমদ (চশমা), আজিজুল ইসলাম (মোটর সাইকেল)। ৭নং মাথিউরা ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় প্রার্থী শিহাব উদ্দিন (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী জাকির হোসেন সুমন (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী কছির আলী আব্দুর রব (আনারস), আব্দুল ফাত্তাহ বকসী (ঘোড়া), আমিনুল এহসান সাহেদ (চশমা)।
৮নং তিলপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এমাদ উদ্দিন (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী মোঃ আব্দুস ছাত্তার (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ ইসলাম উদ্দিন (ঘোড়া), আব্দুল্লাহ সুফিয়ান (মোটর সাইকেল), মোঃ আজিম উদ্দিন (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (চশমা), হাফিজ আব্দুল বাছিত জবলু (আনারস)। ৯নং মোল্লাপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আশরাফুল ইসলাম (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী এম এ মতলিব (ধানের শীষ), জাতীয় পার্টি’র দলীয় প্রার্থী গিয়াস উদ্দিন (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এম এ কাদির (ঘোড়া), বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান (আনারস), জাকারিয়া আহমদ (মোটর সাইকেল)।
১০নং মুড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী সামছুদ্দিন মাখন (নৌকা) এবং বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ছাদ উদ্দিন সোনা মিয়া (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ওহিদুর রেজা মাসুম (ঘোড়া), আব্দুল হাছিব (চশমা), জামায়াত সমর্থিত প্রার্থী আবুল খায়ের (আনারস)। ১১নং লাউতা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এম এ জলিল (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আব্দুল হক আক্তার (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী আজিজুল ইসলাম লুকু (লাঙ্গল), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গৌছ উদ্দিন (আনারস), জামায়াত সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন (ঘোড়া)।
Attachments area

এই সংবাদটি 628 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ