ঢাকা |
প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
৫ উইকেট নিয়ে ইংল্যাণ্ডকে চেপে ধরেছে বাংলাদেশ।
সিরিজ জিততে ইংল্যান্ডের প্রয়োজন ২৭৩ রান। আর এই টার্গেট তাড়া করতে নেমে চা বিরিতির আগেই দলকে শত রানের সংগ্রহ এনে দেন বেন ডাকেট ও অধিনায়ক অ্যালেস্টার কুক।
এই শত রানের অবশ্য ডাকেটের অবদানটাই ছিল বেশি। কারণ অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে তিনি তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। ৬৩ বলে করেছেন ৫৬ রান। ৭ চার আর এক ছয়ের মারে এই সংগ্রহ গড়েন তিনি।
তবে চা বিরতির পরেই চিত্র বদলে যায়। মেহেদী হাসান মিরাজ দলের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উইকেটটিকেই শিকার হিসেবে নিজের ঝুলিতে পুড়েন। ৫৬ রানেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান অর্ধশতক করা ডাকেট।
এরপরের ওভারে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের শিকার হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যান জো রুট।
এই জোড়া আঘাতে বেশ ধাক্কা খেয়েছে চা বিরতির আগেই শতক পূর্ণ করা ইংল্যান্ড দল।
২৭ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১১০ রান। কুক ৪৫ ও গ্যারি ব্যালান্স ৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
এর আগে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল টাইগাররা। তাই সব মিলিয়ে ইংল্যান্ডের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৩ রান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।