ঢাকা |
প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮
বিয়ানীবাজারে ‘মাহা-উপজেলা ক্রীড়া সংস্থা কাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শেষে লাইব্রেরি বিল্ডিং থেকে পড়ে গুরুতর আহত সিএনজি চালক সাকের আহমদের অবস্থা সংকটাপন্ন। তার উন্নত চিকিৎসায় এগিয়ে এসেছেন মাহিউদ্দিন আহমদ সেলিম।
আহত সাকের মাথিউরা উত্তরপারের তেরাই আলীর পুুুত্র।
এদিকে প্রসেস জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত একটায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
সিটিস্কেন শেষে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাকেরের মাথায় তিনটি জখম রয়েছে। এ অবস্থায় তার শরীরে অস্ত্রোপচার করা কিংবা না করা দু’টোতেই রিস্ক রয়েছে। তবে তার জরুরিভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
এদিকে বিয়ানীবাজার থেকে ফিরেই আহত যুবককে মধ্যরাতেই হাসপাতালে দেখতে গেছেন টুর্নামেণ্টের পৃষ্ঠপোষক ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম। তিনি প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন।
এমনকি শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য সাকেরকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রেরণের উদ্যোগ নিয়েছেন মাহি সেলিম।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।