আল-আমিনকে নিয়ে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

আল-আমিনকে নিয়ে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা

সময়চিত্র ডেস্ক :পেসার আল-আমিনকে রেখে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
রোববার সন্ধ্যায় এ দল ঘোষণা করা হয়। স্পিনার তাইজুল ইসলামের বদলে দলে ফিরেছেন আল-আমিন।

মাশরাফি ও আল-আমিন ছাড়া দলের অন্য খেলোয়াড়রা হলেন- তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, ইমরুল কায়েস, শফিউল ইসলাম ও নাসির হোসেন।
আগামী ৭ অক্টোবর থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  ৯ অক্টোবর সিরিজের দ্বিতীয়  ওয়ানডে ম্যাচ। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুরে।
এরপর ১২ অক্টোবর চট্টগ্রামে সিরিজের শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি 526 বার পঠিত হয়েছে