ঢাকা |
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭
মোঃ মাহমুুদুন্নুবী রনি, লালমনিরহাট প্রতিনিধি ॥
আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার-এই শ্লোগান কে সামনে রেখে সচেতনতা মুলক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুর ১২টায় শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে জাতীয় সঙ্গীত ও দলীও সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে এই র্যালীটির শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত লালমনিরহাটের রূপকার অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সচেতন মূলক এই র্যালীটিতে আপামর জনসাধারণ অংশগ্রহন করেন। প্রায় ১৫ কিলোমিটার ব্যাপী এই সাইকেল র্যালীটি বড়বাড়ী শিমুল তলা হয়ে নয়ারহাট, শিববাড়ী ও সিন্দুরমতি পুকুর পাড় হয়ে দুপুর ২.৩০টায় শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে এসে শেষ হয়। মোট ১৪টি প্রত্যয়কে সাথে নিয়ে আলোকিত লালমনিরহাটে উন্নয়নের গতিকে তরান্বিত ও উজ্জিবিত করবার লক্ষ্যে গতকালের এই সাইকেল র্যালীটির যাত্রা শুরু হয়। বিশেষ করে বাল্য বিবাহ মুক্ত সমাজ, বহুবিবাহ মুক্ত সমাজ, যৌতুক মুক্ত সমাজ, মাদকমুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, এসিড সন্ত্রাস মুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত সমাজ, নারী নির্যাতন মুক্ত সমাজ, জুয়া মুক্ত সমাজ, নকল মুক্ত শিক্ষা মুক্ত সমাজ, পতিতাবৃত্তি মুক্ত সমাজ ভিক্ষাবৃত্তি মুক্ত সমাজ, জঙ্গীবাদ মুক্ত সমাজ ও পলিথিন মুক্ত সমাজ লালমনিরহাট। অন্যান্যদের মধ্যে র্যালীতে অংশগ্রহন করে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট সদর বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক জয়নুল আবেদীন স্বপন, জেলা যুবদল এর সাধারণ সম্পাদক আব্দুল হালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর আহবায়ক আবু ইয়াহিয়া ইউনুস প্রমুখসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।