আ’লীগ নেতা আব্দুল কুদ্দুছের আকস্মিক মৃত্যুতে মেয়রের শোক

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

আ’লীগ নেতা আব্দুল কুদ্দুছের আকস্মিক মৃত্যুতে মেয়রের শোক

বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো: আব্দুস শুকুর এক শোকবার্তায় তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুছের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।শোকবার্তায় মরহুম আব্দুল কুদ্দুছকে একজন পরোপকারি সমাজসেবক উল্লেখ করে মেয়র বলেন, তিনি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার এ শূন্যতায় সমাজের অনেক ক্ষতি হয়েছে।মেয়র মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।বিজ্ঞপ্তি

এই সংবাদটি 574 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ