আমি পাইমুনি তোমায় …… আজিজ ইবনে গণি

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৭

আমি পাইমুনি তোমায় …… আজিজ ইবনে গণি

 আমি পাইমুনি তোমায়

# আজিজ ইবনে গণি

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

কোন ফুলেতে মালা গাঁথি
জাগিয়া আমি শত রাতি
পরাইতে গলায়
ও বন্ধু, আমি পাইমুনি তোমায় ।।

কেমন করিয়া ধরিবো হাত
বুক ধরপড় ও-প্রাণনাথ
কাঁপনও যে পায়
ও বন্ধু, আমি পাইমুনি তোমায় ।।

কেমনে বলি মনের কথা
পাশে গেলে বাড়ে নিরবতা
ভাষা যে হারায়
ও বন্ধু, আমি পাইমুনি তোমায় ।।

তোমায় পেতে যা করা চাই
করতে পারি আমি সবটাই
বলো না ইশারায়
আজিজ গণি তোমায় শুধু চায়
ও বন্ধু, আমি পাইমুনি তোমায় ।।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

১৫.০৬.২০১৭
দোহা, কাতার।

এই সংবাদটি 875 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ