ঢাকা |
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫
প্রায় এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।
এতে প্রতি ভরিতে কমছে এক হাজার ২২৪ টাকা। নতুন দর শনিবার থেকে কার্যকর হবে।
শুক্রবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৪১ হাজার ২৯০ টাকা। বিদ্যমান দাম ৪২ হাজার ৫১৫ টাকা। সে হিসেবে ভরিতে কমেছে প্রায় এক হাজার ২২৪ টাকা।
২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪১ হাজার ৬৪০ টাকা। শনিবার থেকে হবে ৩৯ হাজার ১৯১ টাকা। অর্থাৎ কমেছে দুই হাজার ৪৪৯ টাকা।
১৮ ক্যারেটের নতুন দাম দাঁড়াবে ৩২ হাজার ৫৪২ টাকা। বর্তমান দাম ৩৩ হাজার ৭৬৭ টাকা। কমেছে এক হাজার ২২৪ টাকা।
এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি শনিবার থেকে হবে ২১ হাজার ৬৪১ টাকা।বর্তমান দাম ২২ হাজার ৬৮৬ টাকা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।