ঢাকা |
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৬
আবারো লাশ উদ্ধারের খবর : শ্রীমঙ্গলে চা বাগান থেকে লাশ উদ্ধার: কুলাউড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নাহার চা বাগান থেকে অনন্ত বাকতি (৪৫) নামে এক চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। ২৫ মার্চ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে করা হয়। নিহতে অনন্ত বাকতি স্থানীয় সাং-লালচান চা বাগানে বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সারাদিন হলি উৎসবে হলি খেলা শেষে রাতে বাড়ি ফেরেনি সে। শুক্রবার সকালে নাহার চা বাগানের একটি পাহাড়ের নিচে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা গেলে স্থানীয়রা শ্রীমঙ্গর থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাস্ত্রী যুতিকা বাকতি অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, তাৎক্ষনিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
কুলাউড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর-কুলাউড়া এলাকায় লিমা বেগম (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। ২৫ মার্চ শুক্রবার বিকাল তিনটার দিকে এ লাশটি উদ্ধার করা হয়। লিমা বেগম ওই এলাকার হাজী আব্দুল গনির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমা বেগম বৃহস্পতিবার রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে তাঁর রুমে। শুক্রবার ভোরে ফজরের নামাজের সময় তাঁর মা আম্বিয়া বেগম ঘুম থেকে উঠে মেয়েকে রুমে না দেখে খুঁজাখুঁজির পর অন্য একটি রুমে ফ্যানের সাথে ওড়না প্যাচানো অবস্থায় লিমার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌছে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ জানায় লিমা বেগম মানসিক রোগী ছিলেন। বছর খানেক আগে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নে দুবাই প্রবাসী শেফুল হোসেনের সাথে তাঁর বিয়ে হয়। মাসখানেক আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসে সে। কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।