ঢাকা |
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬
হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি:
দুই বার নেলসন ম্যান্ডেলা গোল্ড ম্যাডেল’ পাওয়ার পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান এবার পেলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণ পদক-২০১৬’।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে, ‘শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত ‘জঙ্গি তৎপরতা প্রতিরোধে বাঙ্গালি জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ পুরষ্কার গ্রহণ করেন।
আইন শৃৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুনীজন হিসাবে মনোনিত হয়ে, তিনি এ পুরষ্কার গ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (এমপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু জয়বাংলা লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ সুজাউল করিম চৌধুরী বাবুল। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের আরো অনেক গুনি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।