ঢাকা |
প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ছোট ভাইকে আটক করেছে। ৩০ জুলাই শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত রুস্তম মিয়ার বড় ছেলে ফয়জুল হকের (৩৬) চারটি গরুর খাবারে শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা বিষ মিশিয়ে দেয়। শনিবার সকালে ফয়জুল গোয়ালে গিয়ে একটি গরু মরা ও ৩টি গরুকে ছটফট করতে দেখেন। এসময় ছোট ভাই ছয়ফুল হকের (২৮) কাছে গরু মারা যাওয়ার বিষয়টি জানতে চাইলে ছয়ফুল রেগে গিয়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সে ফয়জুলকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফয়জুল হকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ছয়ফুলকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরে জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ জানান, গরু মরাকে কেন্দ্র করে ছোট ভাই ধারালো ছুরি দিয়ে বড় ভাইকে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক ছয়ফুলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।