আপডেট: বিয়ানীবাজারের ব্যবসায়ী সইবন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার, পোষ্ট মর্টেম সম্পন্ন, রাতে দাফন,বিশিষ্ট জনের শোক

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

আপডেট: বিয়ানীবাজারের ব্যবসায়ী সইবন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার, পোষ্ট মর্টেম সম্পন্ন, রাতে দাফন,বিশিষ্ট জনের শোক

স্টাফ রিপোর্টারঃ
ইটাউরি নিবাসী বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আবরণী ক্লথ ষ্টোরের স্বত্বাধিকারী সইব উদ্দিন উরফে সইবন মিয়ার নামাজের ১ম জানাযা অদ্য রাত ৭.৪৫ ঘটিকার সময় বিয়ানীবাজার পিএইচজি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২য় জানাযা রাত ৯.৩০ ঘটিকার সময় ইটাউরি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকল মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সইবন মিয়া গতকাল (২৬ এপ্রিল) ব্যাবসায়িক কাজে সিলেট গিয়েছিলেন রাতে তিনি আর বাসায় ফিরেননি । সকাল ৭.৩০ ঘটিকার সময় সিলেট- বারইগ্রাম সড়কের চারখাই গাছতলা এলাকায় তার গলাকাটা লাশ আশপাশের লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। বিয়ানীবাজার থানায় তার লাশ নিয়ে আসার পর তার স্ত্রী লাশ সনাক্ত করেন। পরে লাশ পোষ্ট মর্টেমে পাঠানো হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বৎসর । স্ত্রী ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কি কারনে তাকে খুন করা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।

নিহত ব্যাবসায়ী হত্যাকান্ডের ঘটনায়  বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল মুন্সী বলেন, লাশ উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেছেন। আমাদের ধারণা তাকে অন্যত্র হত্যা করে লাশ এখানে এনে ফেলে দেয়া হয়েছে। তার স্ত্রী ও পুত্ররা জানিয়েছেন বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যা ৭টায় স্ত্রীর সাথে শেষ কথা হয়।

তিনি বলেন, আমরা এ হত্যার পেছনে কারা জড়িত রয়েছে সেটা বের করার চেষ্টা করছি। লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট পাঠানো হয়েছে।

বিশিষ্ট ব্যাবসায়ী সইবন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌর মেয়র আব্দুস শুক্কুর, মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, সাবেক চেয়ারম্যান নজরুল ইলৈাম, বিশিষ্ট লেখক প্রকাশক মোস্তফা সেলিম, সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. ফয়জুল হক শিমুল,কুড়ার বাজার কলেজের অধ্যক্ষ আজিম উদ্দিন, প্রভাষক আব্দুস শহীদ খান,ইটাউরি হাজী ইউনুছ মিয়া মোমো: উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন মাসন, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক মাস্টার, সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মিছবাউল হক মিনু, বর্তমান মেম্বার সাজু আহমদ, ব্যাবসায়ী আব্দুল মুকিত বিবৃতিতে তারা সইবন মিয়ার অকাল মৃতু্তে  তার রুহের মাগফেরাত কামনা  করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তারা আরো বলেন – সইবন মিয়া একজন সদালাপী সহজ সরল ও সমাজসেবী লোক ছিলেন। তার এরকম মৃত্যু মেনে নেয়া যায়না । আমরা খূনীদের যথাশীঘ্র বের করে শাস্তির আওয়ায় আনার জন্য আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।

এই সংবাদটি 724 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ