আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় চীফ :
ঈশ্বরদী ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ বুধবার সকালে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে । উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ও তিলকপুর আনসার ও ভিডিপি ক্লাবের সহ-সভাপতি আমিনুল ইসলাম জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অপর আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুর রহমান সরকার, ঈশ্বরদী ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা আমিনুল ইসলাম ,তিলকপুর আনসার ও ভিডিপি ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহ্ আলম সেলিম, সমাজসেবক হায়দার আলী। আনসার ও ভিডিপির ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আনসার ও ভিডিপির সদস্য ও সদস্যাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি 526 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ