আদালতে খালেদা জিয়া

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

আদালতে খালেদা জিয়া

বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে হাজির হন।

তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এ মামলার কার্যক্রম চলছে।

এদিকে খালেদা জিয়ার আগমন ঘিরে আদালত এলাকায় জড়ো হয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আদালত ও এর আশাপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে,  ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট  তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় আসামি করা হয় আরও তিনজনকে, যাদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর সাবেক নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এই সংবাদটি 543 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ