আতাইকুলায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৭

রাজশাহী বিভাগীয় চীফ :

শনিবার রাতে পাবনার আতাইকুলা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি পুলিশের দল ছদ্মবেশে আমির হামজা ওরফে রাজ(২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে ৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
জানা যায় আতাইকুলার বিশিষ্ট মাদক ব্যবসায়ী আমির হামজা ওরফে রাজ রঘুনাথপুর মন্ডল পাড়া জনৈক জিয়ার বাড়ীর পাশে ইয়াবা বিক্রি করছে। গোপনএ সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, এসআই শরিফল ইসলাম সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার শরীর তল্লাশী করে ৮৫ পিচ ইয়াবা পায়। সে রঘুনাথপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত রাজ উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের ছাত্রলীগ নেতা। রাজের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-০৪, তারিখ- ১১/০৪/২০১৭ইং। তাকে রোববার সকালে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি 449 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ