ঢাকা |
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬
আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিজ্ঞানসম্মত শিক্ষানীতির সফল রুপকার, মন্ত্রীসভার সবচেয়ে সফল মন্ত্রী প্রবীন রাজনীতিবিদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ৭২তম জন্মদিন।
তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ তার শিক্ষা জীবন শুরু করেন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ হাইস্কুল, সিলেট এমসি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তিনি।
ছাত্রনেতা হিসেবে তার রাজনৈতিক জীবনের সূচনা ঘটে ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসেবে। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি সুদীর্ঘ কাল।
ছাত্র ইউনিয়নেরও সভাপতির দায়িত্ব পালন করেন। তাছাড়া এই বৃহৎ ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দয়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে রাজাকার বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন নাহিদ।
রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে ৭ম ও ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে একই সালের ৬ জানুয়ারি বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এরই মধ্যে বাংলাদেশের একজন সফল শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন।
শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশ, দক্ষিণ এশিয়া প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে। বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে তার বড় অবদান শিক্ষানীতি প্রণয়ন।
ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৫ সালের নভেম্বর মাসের ৪ জুলাই (বুধবার) প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তিনি ২০১৫- ২০১৭ সাল পর্যন্ত ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
ব্যক্তি জীবনে সাহিত্যপ্রেমী মানুষ তিনি। নানা রকম বই এর ‘আর্টিক্যাল’ পড়তে ভালবাসেন; লিখতেও পছন্দ করেন। সেই পছন্দের তাগিদে লিখেছেন দু’টি বই। এগুলো আশির দশকে প্রকাশিত হয়েছে। পাশাপাশি একুশের বইমেলয় তার তিনটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়। এছাড়া তার লেখা কয়েকশ` নিবন্ধ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়ে প্রশংসিত হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।