আজ (রোববার) সারাদেশে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মে ২১, ২০১৭

আজ (রোববার) সারাদেশে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আজ রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।

শনিবার সকালে দুই ঘণ্টার এই তল্লাশি অভিযানের পর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে এই কর্মসূচি সাংবাদিকদের জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিপোর্টার্স ইউনিটিতে রিজভী বলেন, ‘এই তল্লাশি কাপুরুষোচিত, অন্যায় ও আওয়ামী লীগ সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ। এহেন ঘটনার আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এই সংবাদটি 405 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ