আগুনে পুড়া সুনামগঞ্জের লন্ডন প্রবাসী শফি হত্যা মামলা: জকিগঞ্জের ২ জনসহ গ্রেফতার-৩

প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

আগুনে পুড়া সুনামগঞ্জের লন্ডন প্রবাসী শফি হত্যা মামলা: জকিগঞ্জের ২ জনসহ গ্রেফতার-৩

জকিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের লন্ডন প্রবাসী শফি হ ত্যা মামলা:
জকিগঞ্জের ২ জনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যক্তিগত দ্বন্দের জের ধরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে (৫৯)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস। নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে।

লন্ডন প্রবাসী শফি হত্যার পর পরই ঘটনার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। প্রযুক্তির সহযোগীতার পাশাপাশি পুলিশ নানা তথ্য বিশ্লেষণের পর আসামীদের সংশ্লিষ্টতা পাওয়ায় অভিযানে নামে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে সাব্বির আহমদ (২১), নারায়নগঞ্জের পূর্বাচল এলাকার সৈয়দ মুহিবুর সামাদ শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ শোভনকে (২০) ও জকিগঞ্জের পূর্ব ঘেচুয়া গ্রামের আবদুল হকের ছেলে তাহিরুল হক (২০)।

পুলিশ জানায়, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে (২১ ফেব্রুয়ারি) পৃথক অভিযান চালিয়ে গোয়েন্দা

এই সংবাদটি 180 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ