আগামী মাসেই চীন বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন চালুর ঘোষণা দিয়েছে

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

আগামী মাসেই চীন বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন চালুর ঘোষণা দিয়েছে

আগামী মাসেই চীন বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৮০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। খবর পিপলস ডেইলি অনলাইনের।

দেশটির ঝেংঝু থেকে জুঝৌ শহরের মধ্যে চলবে এ ট্রেন। এর ফলে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনান থেকে পূর্বাঞ্চলীয় জিংয়াংসু প্রদেশে যেতে আগে যেখানে দুই ঘণ্টা ৩৩ মিনিট সময় লাগতো, এখন তা মাত্র এক ঘণ্টা ২০ মিনিটে যওয়া সম্ভব হবে।

চীনে আগে সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতির ট্রেন ছিল। অত্যাধুনিক এই বুলেট ট্রেনে আরও ৫০ কিলোমিটার গতি বাড়ানো হয়। পরীক্ষামূলকভাবে চালানোর সময় ঘণ্টায় ট্রেনটি ৪০০ কিলোমিটার গতিতে চালানো হয়। তবে এখন ৩৮০ কিলোমিটার গতিই চূড়ান্ত করা হয়েছে।

এই সংবাদটি 499 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ