আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে অফিস-আদালত

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৬

আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে অফিস-আদালত

ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে অফিস-আদালত। যারা গ্রামের বাড়ি ঈদ করতে গিয়েছিলেন তারা ইতোমধ্যে রাজধানী ঢাকাতে ফিরতে শুরু করেছেন।

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরে আসছেন নিজ নিজ কর্মস্থলে। পবিত্র ঈদুল আজহার তিন দিন ছুটি, শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে মঞ্জুরি ছূটি মিলে এবার টানা ৬ দিনের ছুটি মিলেছে।

আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়।

এই সংবাদটি 517 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ