ঢাকা |
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬
আগামীকাল সকাল ৯ টায় জরুরী বৈঠকে বসতে যাচ্ছে মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)- বেফাক নেতৃবৃন্দ।
বৈঠকটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে দারুল উলূম মঈনুল ইসলাম হাটাহাজারী মাদ্রাসায় বেফাক সভাপতি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর কার্যালয়ে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বেফাক সভাপতির প্রেসসচিব মাওলানা মুনির আহমদ বলেন, কওমি মাদ্রাসার সনদের বিষয়ে পরামর্শের জন্যে আগামী ১৭ অক্টোবর বেফাকসহ কওমি মাদ্রাসার অন্যান্য আঞ্চলিক বোর্ড প্রতিনিধি ও শীর্ষ উলামা-মাশায়েখের অংশগ্রহণে ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে।
এই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিও চলছিল। কিন্তু গতকাল ২৭ সেপ্টেম্বর আকস্মিকভাবে কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে ৯ সদস্যের কমিটি গঠন করে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে।
উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার জন্যে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আগামী কাল সকাল ৯টায় দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা মহাপরিচালকের কার্যালয়ে বেফাক শীর্ষ নেতৃবৃন্দের এক জরুরী বৈঠক ঢেকেছেন।
বৈঠকে বেফাক নেতৃবৃন্দসহ শীর্ষস্থানীয় আলেমগণ শরীক থাকবেন। বৈঠকের পরই কওমি সনদের বিষয়ে সরকারী প্রজ্ঞাপন সম্পর্কে বেফাকের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে বেফাক সভাপতি সংশ্লিষ্ট বিষয়ে কাউকে কোন বিবৃতি ও বক্তব্য দিতে বারণ করেছেন। বেফাক সভাপতি স্পষ্টভাবে জানিয়েছেন, যে কোন সিদ্ধান্ত ও বক্তব্য প্রচার করতে হবে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে। বর্তমান সময়কে অত্যন্ত সংকটময় উল্লেখ করে হেফাজত আমীর ও বেফাক সভাপতি বলেছেন, কওমি আলেমদের ঐক্য বিনষ্ট করার জন্যে গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সকলকে সতর্কতার সাথে কথা বলতে হবে।
(বিজ্ঞপ্তি)
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।