আকস্মিক ঝড়ে লন্ড ভন্ড গোলাপগঞ্জের মীরগঞ্জবাজার

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজার সহ কুশিয়ারা তীরবর্তী অঞ্চলগুলোর  উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক শক্তিশালী ঝড়ের আঘাতে প্রায় ১৫ থেকে ২০ টি দোকানপাট ও অধিক কাঁচা ঘর, গাছগাছালি  এবং উঠতি বোরো ধানসহ লন্ডভন্ড হয়ে গিয়েছে।এতে ব্যাপক এসব এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার  রাত ১১ টা ৫০ মিনিটে কুশিয়ারা অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী  ঝড়ে এ বিপর্যস্ত ঘটেছে। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাপগঞ্জ  উপজেলার সর্বত্র বিদ্যুৎ বিছিন্ন রয়েছে।মীরগঞ্জ বাজারের ইত্যাদি টেইলার্সের সত্তাধীকারী ফখরুল ইসলাম সাংবাদিকদের জানান,রাত ১২টার দিকে শুরু হওয়া ঝড়ে আমার  টেইলার্সের দোকানের চাল উড়িয়ে নিয়ে দোকানের ভিতরের মূল্যবান আসবাবপত্র লণ্ডভণ্ড কিরে দিয়েছে।এতে আমার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সরেজমিন দেখা যায়,মীরগঞ্জ পূর্ব বাজারের সবকটি দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ।অনেক গাছপালা রাস্তায় উপড়ে ফেলে দিয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় সর্বমমোট প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে ক্ষতিগ্রস্ত দোকানপাটগুলো পরিদর্শন করেছেন মীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সয়েফ আহমদ, সেক্রেটারি রানিক মিয়া,গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক জাহিদ উদ্দিন,সদস্য আব্দুল আল মামুন সহ এলাকার বিশিষ্ট  ব্যক্তিবর্গ ।

.

এই সংবাদটি 787 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ