ঢাকা |
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৭
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার মৌডুবি বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মৌডুবি বাজারের পার্শ্বের মাঠে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকনের (ধানের শীষ) পূর্বনির্ধারিত পথসভা ছিল।
বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থী দেলোয়ার হোসেনের (নৌকা) সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।
এসময় দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী-সমর্থক আহত হন।
জাহাঙ্গীর হোসেন আকন বলেন, ‘পূর্বনির্ধারিত পথসভায় যাওয়ার পথে দেলোয়ার হোসেনের সমর্থক মৌডুবি আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টুকুর নেতৃত্বে কিছু লোক আমাদের ওপর হামলা চালায়।’
তিনি দাবি করে বলেন, ‘এতে আমাদের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।’
মৌডুবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টুকু বলেন, ‘বিএনপির হামলায় আমাদের দলের ৮-১০ জন কর্মী আহত হয়েছেন। আমরা তাদের ওপর আমরা কোনো হামলা করিনি।’
আওয়ামী লীগের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, ‘আমার কোনো কর্মী বা সমর্থক ওই পথসভায় হামলা করেনি। কারা এ হামলা করেছে তা আমি জানি না।’
রাতে রাঙ্গাবালী থানার ওসি শামসুল আরেফীন যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। এতে দুপক্ষের লোকজনই আহত হয়েছে।
দুর্গম এলাকা হওয়ায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।