আইপিএলে যুক্ত হলো নতুন দুটি দল

প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৫

আইপিএলে যুক্ত হলো নতুন দুটি দল

আইপিএল থেকে বাদ পড়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তাদের পরিবর্তে নতুন দুটি দল যুক্ত হওয়ার কথা ছিল। সেটা নিয়ে ছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই দুটি দল পাওয়া গেল।

আইপিএলের ২০১৬-১৭ মৌসুমের জন্য নিউ রাইজিং পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার দুটি দলের জন্য নতুন করে নিলাম ডাকে আইপিএল গভর্নিং বডি। নিলামে সঞ্জীব গোয়েনকা নিউ রাইজিং পুনে ১৬ কোটি রুপি দিয়ে কিনে নেন। অন্যদিকে, রাজকোটকে ১০ কোটি রুপির বিনিময়ে কিনে নেয় ইনটেক্স গ্রুপ।

এখন দেখার বিষয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের কোন কোন খেলোয়াড়কে এই দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি দলে ভেড়াতে পারে।

এই সংবাদটি 732 বার পঠিত হয়েছে