আইএসইসি’তে বিভাগীয় চ্যাম্পিয়ন জুড়ীর ওয়াহিদা

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

আইএসইসি’তে বিভাগীয় চ্যাম্পিয়ন জুড়ীর ওয়াহিদা

শাহীন আহমদ♥
ব্র্যাকের উদ্যোগে ইন্টেনসিভ স্পোকেন ইংলিশ কোর্স (আইএসইসি) ট্রেইনিং প্রতিযোগীতায় জুড়ীর মেধাবী মুখ ওয়াহিদা খানম ৯৭.৫ পয়েন্ট পেয়ে সিলেট বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে।

ইন্টেনসিভ স্পোকেন ইংলিশ কোর্স (আইএসইসি) বৃহস্পতিবার (৮/১২) আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করে সনদ পত্র ও পুরস্কার প্রদান করেন।

উল্লেখ্য, ওয়াহিদা খানম ২০১১ সালে অনুষ্ঠিত যোগমায়া মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে সেরা ও একই সালে অনুষ্ঠিত শিলা মেধা বৃত্তি প্রকল্পে ও উপজেলা পর্যায়ে সেরা ১ম স্থান অধিকার করেন।

২০১১ সালে অনুষ্টিত মরহুম জালাল উদ্দিন আহমদ মেধা বৃত্তি প্রকল্পের আওতায় পরীক্ষায় অংশ গ্রহন করে জুড়ী উপজেলার মধ্যে ১ম স্থান অধিকার করে ল্যাপটপ কম্পিউটার পুরস্কার গ্রহণ করেন।

২০১৪ সালের অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)
পরিক্ষায় গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়
থেকে গোল্ডেন এ+ ও বিগত ২০১১ ইং সনে উত্তর গোয়ালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে
টেলেন্টপুলে বৃত্তি সহ জুড়ী উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করে।

ওয়াহিদা খানম ২০১৬ সালে অনুষ্ঠিত স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতায় হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষে উপজেলা পর্যায়ে সেরা চ্যাম্পিয়ন বিতর্কি প্রতিযোগী নির্বাচিত হয়।

সারা দেশে বহুল আলোচিতঃ
জুড়ী গোয়ালবাড়ীর বিসিএস কন্যা ডেইজির পর এবার মেধাবীদের আলোচনায় বিদ্যা বিজয়িনী ওয়াহিদা খানম শিক্ষা জীবনের ১ম শ্রেনী থেকে নবম শ্রেনী পর্যন্ত যার ক্লাশ রোল সবসময় সর্বোচ্চ এক ছিল।

সাফল্যের শীর্ষে আলোকিত এই মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার
হয়ে গরীব ও অসহায় মানুষের সেবা করার অনুভুতি জানালেন।

তার এই গৌরবময় ফলাফলের জন্য তাঁর গর্বীত পিতা-মাতা ও শিক্ষকদের অবদানের কথা জানালেন।

ওয়াহিদা খানম জুড়ীর গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থী এবং টালিয়াউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ খাঁন দুলাল ও গর্বীত জননী সালেহা খানমের ৩ সন্তানের মধ্যে একমাত্র মেয়ে।

এই সংবাদটি 352 বার পঠিত হয়েছে