আইএফআইসির সাহিত্য পুরস্কার পাচ্ছেন ২ লেখক

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫

আইএফআইসির সাহিত্য পুরস্কার পাচ্ছেন ২ লেখক

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন দুই লেখক। প্রাক্তন পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ফারুক চৌধুরী তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের বালুকাবেলায়’ এবং কথাশিল্পী শাহীন আখতার ‘ময়ুর সিংহাসন’ বইয়ের জন্য সেরা লেখক নির্বাচিত হয়েছেন।

 

২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত সেরা দুটি বইয়ের জন্য এই দুজনকে পুরস্কার দেওয়া হচ্ছে। এর অর্থমান প্রতিটি পাঁচ লাখ টাকা। এ ছাড়া একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

 

আইএফআইসি ব্যাংক বাংলাভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে পুরস্কার দিচ্ছে। উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমণকাহিনী ও আত্মজীবনী শাখায় প্রকাশিত বইয়ের মধ্য থেকে সেরা দুটি বই নির্বাচন করা হয়।

এই সংবাদটি 887 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ