ঢাকা |
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় ৪টি খাওয়ার হোটেল থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আলাদা অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আবু তাহের ডলার জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে বিসমিল্লাহ হোটেলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হোটেলের অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে কেমিক্যাল ব্যবহার ও বাসি খাওয়ার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিসমিল্লাহ হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিভিল সার্জন অফিসের স্যানিটারী পরিদর্শক কোবাদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, জেলার নাচোল উপজেলায় ৩টি খাবার হোটেল মালিককে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা’র নেতৃত্বে নাচোল বাসস্ট্যা- এলাকার কয়েকটি হোটেলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, মানহীন ও বাসি-পচা খাবার পরিবেশন ও সংরক্ষণের অভিযোগে বিশাল হোটেল মালিককে ৫ হাজার, সম্রাট হোটেল মালিককে ৫ হাজার ও রাজমহল হোটেল মালিককে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।