অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বন্দরবাজারে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বন্দরবাজারে ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)-এর সদস্যরা। আটক ওই ভারতীয় নাগরিকের নাম রেশ কাসান্ত(৪২)। তিনি ভারতের মেঘালয় রাজের ডাউকি মুক্তারপুর গ্রামের মৃত বেল কাসান্তের পুত্র।
র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে এসএমপি’র সদর থানাধীন বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বন্দরবাজারের লালদিঘীর পাড়ে ইউসুফ রেস্টুরেন্ট এর সামনে থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি পাসপোর্ট, ভিসা বা অন্য কোন বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে এসএমপি’র কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি 584 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ