ঢাকা |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
“খোলা কাগজ পত্রিকায় আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন রাবেয়া” শিরোনামে সংবাদ প্রকাশের পর নজরে পড়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন আলীর। পরে ছুটেন প্রতিবেদক আশরাফুল ইসলাম রনি এর নিকট। খোজ খবর নেন ৯০ বছর বয়স্ক রাবেয়া বেগম ভায়লার। অবশেষে গত মঙ্গলবার রাবেয়ার হাতে তুলে দেন বয়স্ক ভাতার কার্ড। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান খান।
প্রসঙ্গত, উপজেলা সদরের দক্ষিন পাড়ার ৯০ বছর বয়সী রাবেয়া খাতুন ভায়েলার জীবন অচল প্রায়। তার সম্পদ বলতে কিছুই নাই। নাই তার স্বামী, সন্তান। ভাইয়ের বাড়ীর একটি ছোট্ট ছাপড়ার মধ্যে থাকে। ভিক্ষাই ছিল তার একমাত্র উপার্জনের পথ। এ নিয়ে একটি সংবাদ দৈনিক খোলা কাগজ পত্রিকায় প্রকাশিত হয়। এ ব্যাপারে সমাজসেবা অফিসার মো: আলাউদ্দিন বলেন, খুবই দু:খজনক ঘটনা রাবেয়ার মতো অসহায়, সম্বলহীন ও বিধবা বয়স্ক মহিলার এতদিন কোন কার্ড করা হয়নি। আমাদের উচিত রাবেয়ার মতো অসহায় মানুষদের সহযোগিতা করা। আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে আর যেন রাবেয়ার মতো কারো কষ্ট করতে না হয়। তিনি আরো জানান, রাবেয়ার ভাগ্য ভাল তিনি প্রতিস্থাপন কার্ড পেলেন, অক্টোবর ২০১৫ইং থেকে তিনি বকেয়া ভাতা হিসেবে ৬ হাজার ৬শ টাকা একবারেই পাবেন। এরপর থেকে প্রতিমাসে ৫শ টাকা করে তিন মাস অন্তর ১হাজার ৫শ টাকা করে পাবেন
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।