অধিনায়ক সৈয়দ শাকারিয়া অলরাউন্ড নৈপুণ্যে ইটাউরী আইডিয়াল স্পোর্টিং ক্লাব কোয়াটার ফাইনালে

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭

অধিনায়ক সৈয়দ শাকারিয়া অলরাউন্ড নৈপুণ্যে ইটাউরী আইডিয়াল স্পোর্টিং ক্লাব কোয়াটার ফাইনালে
গত ৭ই জানুয়ারি ২০১৭ইং ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা এর আয়োজনে “হুইপ কাপ এন্ড প্রাইজ মানি ক্রিকেট লীগ-২০১৬-১৭ইং” এর ২য় রাউন্ড খেলায় রেলওয়ে যুব সংঘ মাঠে ইটাউরী আইডিয়াল স্পোর্টিং ক্লাব বড়লেখা ওয়ারিয়ার্সকে ২৩ রানে হারিয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে। টস জিতে অধিনায়ক সৈয়দ শাকারিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৩০ ওভারের খেলায় ২৮ ওভারে সব উইকেটে বিনিময় ১৮৩ রানে টার্গেট দেয়। সৈয়দ শাকারিয়া ৪২, রাব্বি ইসলাম ২৯, জাকির হোসেন ২৬ ও সৈয়দ আদনান ২৬ রান করে। হোসেইন ও সজিব ৩টি করে উইকেট তুলে নেয়। জবাবে ওয়ারিয়ার্স ব্যাট করতে নেমে ইটাউরীর বোললাদের তোপের মূখে ২০:২ ওভারে সব উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সক্ষম হয়। লিকন ৫৯, তারেক ২৭ রান করে। জয়নাল আবেদিন টিপু ৩, নাসির হোসেন, জাকির হোসেন ও সৈয়দ শাকারিয়া ২টি করে উইকেট তুলে নেয়। ব্যাটিং, বোলিং ও অধিনায়কত্ব নৈপুণ্যে সৈয়দ শাকারিয়া ম্যান অব দ্যা ম্যাচ হন।

এই সংবাদটি 549 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ