ঢাকা |
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মে ৯, ২০১৯
মো: মোমিন খান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির নসরতপুর রেলওয়ে স্টেশান প্লাটফরমের উপর থেকে পুলিশ এক অজ্ঞাত (২৮) লাশ উদ্ধার করেছে। তার পরনে ছিল ফুল প্যান্ট ও হাফহাতা সাদা ব্লু রংয়ের গেঞ্জি ছিল। নাখ ও মুখ দিয়ে রক্ত ঝড়ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে কবর দিলে বগুড়া রেলওয়ে ফাঁড়ি দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। অজ্ঞাত যুবককে হত্যা করে ফেলে রাখা হয়েছে নাকি ট্রেন দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
স্থাীয়রা জানায়, গত বুধবার দিনে অজ্ঞাত ওই যুবককে নসরতপুর ধনতলা গ্রামে ঘোরা ফেরা করতে দেখেন। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাত যুবককে স্টেশানের প্লাটফরমের উপড় পড়ে থাকতে জনতা দেখতে পান। স্টেশানের পোর্টারম্যান আব্দুল মান্নান বিষয়টি রেলওয়ে বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান। এই স্টেশান বন্ধ থাকায় ওই পোর্টারম্যান দেখভাল করেন। তদন্তকারি বগুড়া রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক কায়কোবাদ জানান এটা ট্রেনের কাটা নয়। মৃত্যুটি রহস্যজনক ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় বগুড়া জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।