অচিরেই লিটু হত্যাকান্ডের মোটিভ উদঘাটন হবে——–অসি চন্দন কুমার চক্রবর্তী

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৭

অচিরেই লিটু হত্যাকান্ডের মোটিভ উদঘাটন হবে——–অসি চন্দন কুমার চক্রবর্তী

বিয়ানীবাজার সরকারি কলেজে খালেদ আহমদ লিটু হত্যাকান্ডের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী বের করার জন্য নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ এমপি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবেন না।

মঙ্গলবার (আজ) বেলা সাড়ে ৩টায় থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এবং সিলেট ও বিয়ানীবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আলোচিত লিটু হত্যা মামলাটি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এ বিষয়ে স্থানীয় এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ’র নির্দেশনা রয়েছে দ্রুততম সময়ের ভিতরে এ খুনের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য।

পুলিশ সে লক্ষে কাজ কাজ করেছে। ইতিমধ্যে ৪জন কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একটি রিভলবার ও দুটি রামদা অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। ৭ জনকে আসামী করে নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অপর ৩ আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসি বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য ও আলামত বিশ্লেষণে পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি একটি হত্যাকান্ড। তবে আটকৃতদের কাছ থেকে ও বিভিন্ন অনুসন্ধানে যেসব তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে আপাতত তা প্রকাশ করা যাচ্ছে না। এটুকু বলতে পারি পুলিশ আলোচিত এই হত্যাকান্ডের মোটিভ উদঘাটনে একেবারে দ্বারপ্রান্থে রয়েছে।শীঘ্রই এ হত্যাকান্ডের রহস্য চূড়ান্ত ভাবে উন্মোচিত হবে।
চন্দন কুমার চক্রবর্তী আরো বলেন, আটক আসামীদের রিমান্ড আবেদন করবো, এদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অস্পষ্ট যে বিষয় গুলো রয়েছে তা আশা করি পরিষ্কার হয়ে যাবে। এছাড়া ব্যবহৃত অস্ত্র এলো কোথা থেকে, বা এ ঘটনার অন্তরালে অন্য কোন ব্যক্তি বা গোষ্টি জড়িত কিনা তাও খতিয়ে দেখবে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট ও আসামীদের রিমান্ড শেষেই পুলিশ এ হত্যাকান্ডের নৈপথ্য কারণ, কিভাবে হত্যাকান্ডটি ঘটল, কারা প্রকৃতদায়ী সে সম্পর্কে চুড়ান্ত সিদ্ধান্তে পৌছবে এবং তা আবারো সংবাদ সম্মেলন ডেকে জানিয়ে দেয়া হবে

এই সংবাদটি 543 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ